স্বাগতম
নিউ ইয়র্ক সিটি হাউজিং অ্যান্ড ভ্যাকেন্সি সার্ভে (NYCHVS) হলো পুরো শহরজুড়ে পরিচালিত একটি প্রতিনিধিত্বমূলক জরিপ, যা প্রতি তিন বছর অন্তর নিউ ইয়র্ক সিটির আবাসন ব্যবস্থা এবং জনসংখ্যার ওপর ভিত্তি করে করা হয়। NYCHVS পাঁচটি বরোর (boroughs) সমস্ত পাড়া-মহল্লা থেকে তথ্য সংগ্রহ করে। নিউ ইয়র্কবাসী কে বা তারা কোথায় বাস করেন—তা বিবেচনা না করেই সবাইকে সঠিকভাবে উপস্থাপন করাই এই জরিপের মূল লক্ষ্য। এর মাধ্যমেই নিশ্চিত করা হয় যে, NYCHVS নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের বৈচিত্র্য এবং আবাসনের প্রকৃত চিত্র তুলে ধরছে।

পরিচিতি
আমরা জানি যে, নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রা সম্পর্কে কেবল তাদের ঘর বা অ্যাপার্টমেন্ট নিয়ে প্রশ্ন করে পুরোপুরি জানা সম্ভব নয়। আমরা কোথায় বাস করি, আমাদের প্রতিবেশী কারা, আমাদের এলাকা, আমাদের বরো এবং আমাদের শহর—এই সবকিছুই আমাদের অভিজ্ঞতাকে প্রভাবিত করে।
পাঁচটি বরোর প্রতিটি পাড়া থেকেই আপনার মতো ব্যক্তিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে NYCHVS-এ অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে। আপনার এলাকার আরও অনেককেও নির্বাচন করা হয়েছে। আপনারা সবাই মিলে আমাদের বুঝতে সাহায্য করেন যে—আপনার ব্লক, আপনার এলাকা এবং আপনার বরো কেন অনন্য।
নিউ ইয়র্ক সিটির ৮০ লক্ষাধিক বাসিন্দার প্রতিনিধিত্ব করার জন্য NYCHVS পুরো শহর থেকে নির্দিষ্ট ১৫,০০০টি ঠিকানা নির্বাচন করে।
NYCHVS-এর তথ্য নিউ ইয়র্ক সিটির বৈচিত্র্যকে তুলে ধরতে ব্যবহৃত হয়। যেহেতু NYCHVS সাক্ষাৎকারের মাধ্যমে সকল নিউ ইয়র্কবাসীর কাছ থেকে একই ধরণের তথ্য সংগ্রহ করা হয়, তাই নির্বাচিত প্রত্যেকেরই সমান মতামত দেওয়ার এবং কথা বলার সুযোগ রয়েছে।
NYCHVS-এর ৬০ বছর
নিউ ইয়র্ক সিটি হাউজিং অ্যান্ড ভ্যাকেন্সি সার্ভে (NYCHVS) সর্বপ্রথম ১৯৬৫ সালে পরিচালিত হয়েছিল, যখন শহরের আবাসনের অবস্থা আরও ভালভাবে বোঝার জন্য স্থানীয় আইন অনুযায়ী একটি জরিপের প্রয়োজন দেখা দেয়।
গত ছয় দশকে, নিউ ইয়র্কবাসীরা কীভাবে জীবনযাপন করেন এবং সময়ের সাথে সাথে শহরের আবাসন ব্যবস্থায় কী ধরণের পরিবর্তন এসেছে, সে সম্পর্কে NYCHVS তথ্যের একটি প্রধান উৎস হিসেবে কাজ করে আসছে। সিটি ও স্টেট এজেন্সি, গবেষক, নীতিনির্ধারক এবং সামাজিক সংগঠনগুলো এই জরিপের ফলাফল ব্যবহার করে আবাসনের অবস্থা পর্যবেক্ষণ করে, বিভিন্ন সম্প্রদায়ের চাহিদা বোঝে এবং পাঁচটি বরোর বাসিন্দাদের প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

আমাদের টিম
উ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (HPD)
NYCHVS স্পনসর করে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (HPD)। এই সংস্থাটি সকল নিউ ইয়র্কবাসীর নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের ঘরবাড়ি তৈরি এবং সংরক্ষণে কাজ করে। HPD হলো পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তম পৌর আবাসন সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা।
স্পনসর টিমের সাথে কথা বলতে চাইলে, অনুগ্রহ করে ৩১১ (311) নম্বরে কল করুন।
ইউনিভার্সিটি অফ মিশিগান-এর সার্ভে রিসার্চ সেন্টার
২০২৬ সাল থেকে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি অফ মিশিগান-এর সার্ভে রিসার্চ সেন্টার (SRC)-এর সাথে অংশীদারিত্ব করেছে। SRC হলো একটি বিশ্বখ্যাত শিক্ষায়তনিক প্রতিষ্ঠান যা জরিপ পদ্ধতি এবং তথ্য সংগ্রহের মানোন্নয়নে নিবেদিত। SRC দেশের দীর্ঘকাল ধরে চলমান অন্যতম প্রধান জরিপগুলো স্পনসর এবং পরিচালনা করে থাকে।
SRC বা ক্ষেত্র পর্যায়ের (field team) কর্মীদের সাথে যোগাযোগ করতে চাইলে অনুগ্রহ করে এই নম্বরে কল করুন:
1-855-647-7731
CUNY/SurvNYC
২০২৬ সালের NYCHVS জরিপে ক্ষেত্র পর্যায়ের সাক্ষাৎকার গ্রহণকারী হিসেবে কাজ করার জন্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (CUNY)-এর ২৮টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়োগ ও প্রশিক্ষণ দিতে HPD এবং SRC যৌথভাবে কাজ করছে। SurvNYC প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ পাবে এবং এই গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার সুযোগ পাবে।